নিজের হাতে চা তৈরি করে মানুষের হাতে তুলে দিলেন জুন মালিয়া - The News Lion

নিজের হাতে চা তৈরি করে মানুষের হাতে তুলে দিলেন জুন মালিয়া




দি নিউজ লায়ন ;  শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসংযোগের কাজ করার পাশাপাশি মেদিনীপুর শহরের গান্ধী স্ট্যাচুর কাছে শম্ভুর চা দোকানে গিয়ে চা করে মানুষের হাতে তুলে দিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। যার ফলে ওই চা দোকানে চা খাওয়ার জন্য বহু মানুষের ভিড় জমে যায়। অভিনেত্রী জুন মালিয়া চা তৈরি করে মানুষ হাতে তুলে দেওয়ায় খুশি মেদিনীপুর শহরের বাসিন্দারা। সেইসঙ্গে খুশি চা দোকানের মালিক শম্ভু বাবু। তিনি বলেন আমি কোনোদিন ভাবি নি জুন মালিয়ার মতো একজন অভিনেত্রী আমার দোকানে চা করে মানুষের হাতে তুলে দেবেন। তিনি জুন মালিয়া কে ধন্যবাদও শুভেচ্ছা জানান ।


জুন মালিয়ার সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা, বিশ্বনাথ পাণ্ডব সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রি জুন মালিয়া বলেন কোন কাজ ছোট নয় ।কাজ করার জন্য আমরা পৃথিবীতে মানুষ হিসাবে জন্ম গ্রহন করেছি। তিনি যে শুধু অভিনেত্রী হিসেবে পরিচিত নন তা তিনি তার কাজের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেন।তিনি আরো বলেন যে আমি বাড়ির মেয়ে হিসাবে  নিজের হাতে চা তৈরি করে সকলের হাতে তুলে দিয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.